কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জ জেলা তরুণ লীগের সভাপতি, সাবেক ছাত্রলীগ নেতা ও কটিয়াদী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক পদপ্রার্থী, করগাঁও ইউনিয়নের সন্তান মো.হুমায়ুন কবির বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন।
তার মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।
পোস্তগোলার বাসায় স্ট্রোক করলে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।
