● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

দুর্গাপুরে জাতীয় সমবায় দিবস পালিত

জাগো ডেস্ক
প্রকাশ: ৫ নভেম্বর ২০২২, ০১:২৭ পিএম
কপি হয়েছে!

‘‘বঙ্গবন্ধুর দর্শন-সমবায়ে উন্নয়ন’’ এই প্রতিপাদ্যে নেত্রকোণার দুর্গাপুরে উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় দপ্তর ও স্থানীয় সমবায়ীবৃন্দ এর আয়োজনে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। (৫ নভেম্বর) শনিবার সকালে এ দিবস পালিত হয়।

এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে সর্বস্তরের অংশগ্রহনে পতাকা উত্তোলন ও ইনডোর র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান এর সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দীনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা সমবায় কর্মকর্তা বিজন কান্তি ধর। অন্যদের মধ্যে আলোচনা করেন, উপজেলা আওয়ামিলীগের সভাপতি ওসমান গনি তালুকদার,সাধারণ সম্পাদক মো.শফিকুল ইসলাম শফিক, প্রেসক্লাব সভাপতি এস.এম রফিকুল ইসলাম রফিক,আওয়ামীলীগ নেতা বিপ্লব মজুমদার,বাণী চক্রবর্তী,পংকজ মারক সহ বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ চার সমবায় সমিতি’কে সম্মাননা প্রদান করা হয়।