২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

নগরকান্দায় বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর – লুটপাট ও গাছকাটার অভিযোগ

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ০৫ নভেম্বর ২০২২

ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্কারদিয়া ইউনিয়নের বিনকদিয়া গ্রামে ৪ নভেম্বর শুক্রবার সকাল ৭ টার সময় এস এম মোক্তার হোসেনের পৈত্রিক ও ক্রয় সূত্রে ভোগ দখলীয় সম্পত্তির থেকে ১ টি মেহগনি গাছ কেটে নেওয়া সহ বসতবাড়ির ঘর ভাঙচুর করে ও ঘরে থাকা মজুদকৃত কাঠ, ৩ বান ঢেউটিন নিয়ে যায় প্রতিপক্ষ আলতাফ শেখ,আবজাল শেখ উভয় পিতা মৃত আলেপ শেখ,টুইনা মোল্লা(৬০) পিতাঃ মৃত পচা মোল্লা, আরিফ মোল্লা (২২),তরিকুল মোল্লা উভয় পিতা টুইনা মোল্লা সর্ব সাং বিনকদিয়া থানা ঃ নগরকান্দা গংরা দেশীয় অস্ত্র রামদা,লোহার রড,লাঠিসোটা নিয়ে বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর লুটপাট করে।এসময় ইলিয়াস সরদারকে মারপিট করে।মোক্তার হোসেন বলেন, প্রতিপক্ষরা বিভিন্ন ভাবে ক্ষতিসাধন করায় থানা,আদালতে ও নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিতভাবে অভিযোগ করি এবং আমার পক্ষে প্রতিবেদন দেয়।প্রতিপক্ষরা জীবন নাসের হুমকি দিয়ে আসছে। তফসীল বর্নিত সম্পত্তি ফরিদপুর জেলার নগরকান্দা থানাধীন ৮৭ নং বিনোকদিয়া মৌজার, দাগ- ২০০ বসতবাড়ি, ২০১ দাগে ভিটা।৪ নভেম্বর এস এম মোক্তার হোসেন মাস্টার বাদী হয়ে নগরকান্দা থানায় একটি লিখিত অভিযোগ করেন। এবিষয় প্রতিপক্ষ আলতাফ শেখ ও টুইনা মোল্লার বাড়িতে গিয়ে কাউকে না পাওয়ায় এবং তাদের মোবাইলে একাধিকবার ফোন দিলে ফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য জানা যায়নি।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ০৫ নভেম্বর ২০২২

নগরকান্দায় বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর – লুটপাট ও গাছকাটার অভিযোগ

লিংক কপি হয়েছে!