২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ফরিদপুর-২ আসনে আওয়ামী লীগের শাহাদাব চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ০৫ নভেম্বর ২০২২

ফরিদপুর-২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহাদাব আকবর লাবু চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে তিনি নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৬৮ হাজার ৭২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. জয়নুল আবেদীন বকুল মিয়া বট গাছ প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৮৮৯ ভোট।

আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হয়।

উপনির্বাচন পর্যবেক্ষণের জন্য নির্বাচনী এলাকার ভোট কেন্দ্রগুলোতে ১ হাজার ৫২টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়। সকাল থেকে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারগণ নির্বাচন ভবন থেকে এই নির্বাচন পর্যবেক্ষণ করেন।

ফরিদপুর-২ আসনটি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলা সালথা উপজেলা এবং সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন নিয়ে গঠিত। সংসদ উপনেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে আসনটি শূন্য হয়। শাহাদাব আকবর লাবু চৌধুরী সৈয়দা সাজেদা চৌধুরীর পুত্র।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ০৫ নভেম্বর ২০২২

ফরিদপুর-২ আসনে আওয়ামী লীগের শাহাদাব চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত

লিংক কপি হয়েছে!