● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

লংগদুতে সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা-২০২২ শুরু

জাগো ডেস্ক
প্রকাশ: ৬ নভেম্বর ২০২২, ০৫:২৫ পিএম
কপি হয়েছে!

সারাদেশের ন্যায় রাংগামাটির লংগদুতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা-২০২২ সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশের মধ্য দিয়ে আজ থেকে শুরু হয়েছে।

আজ (০৬ নভেম্বর) রবিবার উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা সারা বাংলাদেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্যদিয়ে ২০২২ খ্রিস্টাব্দের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। লংগদু উপজেলায় লংগদু সরকারি উচ্চ বিদ্যালয় ভেনুতে এইচএসসি ও সমমানের পরীক্ষা -২০২২ শুরু হয়েছে।

পরীক্ষার নির্দেশনায় বলা হয়েছে, বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীন ভাবে পরীক্ষা চলবে। এবার সংশোধিত ও পুনর্বিন্যাসকৃত সিলেবাসে তিন ঘণ্টার পরিবর্তে দুই ঘণ্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে নৈর্ব্যক্তিক পরীক্ষা হবে ২০ মিনিট, লিখিত পরীক্ষা হবে এক ঘণ্টা ৪০ মিনিট।

এ বছর এইচএসসি-২০২২ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে পুনর্বিন্যস্ত পাঠ্যসূচি অনুযায়ী। (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) বিষয়ের পরীক্ষা ছাড়া অন্য সকল বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার নির্দেশনায় আরও বলা হয়েছে, পরীক্ষার্থীদের পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট পূর্বে নির্ধারিত কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। ছাত্র-ছাত্রীদের রেজিষ্ট্রেশন কার্ড, এডমিট কার্ড ছাড়া মোবাইল, কোন ধরনের ইলেকট্রনিক ডিভাইস অথবা অবাঞ্ছিত কোন কাগজপত্র নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না। প্রশ্নপত্র ফাঁস এড়াতে পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে কেন্দ্র সচিবের মোবাইল ফোনে পরীক্ষার সেট কোড পৌঁছে দেওয়া হবে। নির্দেশনায় বলা হয়, কেন্দ্র সচিব স্মার্ট ফোন ব্যবহার করতে পারবেন না। তবে ফিচার ফোন (বাটন) সঙ্গে রাখতে পারবেন। পরীক্ষা কেন্দ্রে তিনি ছাড়া আর কেউ মোবাইল ব্যবহার করতে পারবেন না।

লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায় লংগদু সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, আমি লংগদু উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছি। পরিদর্শনকালে পরীক্ষা কেন্দ্রের ভিতর ও বাহিরের পরিবেশ বেশ শান্ত ও সুশৃঙ্খল লক্ষ্য করেছি। আশা করছি, পরবর্তী পরীক্ষাগুলোও এমন সুশৃঙ্খল পরিবেশেই সম্পন্ন করা সম্ভব হবে।

শৃঙ্খলার সাথে নির্বিঘ্নে পরীক্ষার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে দ্বায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য যে, আগামী ১৩ ডিসেম্বর এইচএসসি-২০২২ এর তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে। ১৫ ডিসেম্বর থেকে শুরু হবে ব্যবহারিক। সবশেষে আগামী ২২ ডিসেম্বর শেষ হবে এ বছরের এইচএসসি পরীক্ষা।