২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্য শাহাদাব আকবর লাবু চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা

জাগো ডেস্ক
প্রকাশিত: রবিবার, ০৬ নভেম্বর ২০২২

ফরিদপুর -২ আসনের জাতীয় সংসদ উপনির্বাচন ৫ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর ২ আসন নগরকান্দা, সালথা ও হাট কৃষ্ণপুর। সদ্য প্রয়াত জাতীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর আসনটি শূন্য হওয়ার কারনে অনুষ্ঠিত হয়েছে উপনির্বাচন।বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী( নৌকা প্রতীক) শাহদাব আকবর লাবু চৌধুরী। জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে ৬ নভেম্বর বিকালে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগ পার্টি অফিসে উপস্থিত হলে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) শাহদাব আকবর লাবু চৌধুরীকে ফুলেল শুভেচছা জানান। নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়ে শাহদাব আকবর লাবু চৌধুরী বলেন, নগরকান্দা, সালথা ও কৃষ্ণপুরের মানুষ আমাকে ভালোবেসে ভোট দিয়ে জাতীয় সংসের সদস্য নির্বাচিত করেছেন এবং এলাকাবাসীর উন্নয়নে কাজ করার সুযোগ করে দিয়েছেন তাদের প্রতি আমার রইল প্রানঢারা ভালোবাসা।জনগণকে সাথে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এদেশ উন্নয়নের ধারা অব্যহত রাখতে কাজ করে যাব।

ফটো কার্ড প্রিভিউ
রবিবার, ০৬ নভেম্বর ২০২২

নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্য শাহাদাব আকবর লাবু চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা

লিংক কপি হয়েছে!