● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

কটিয়াদী স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নীতকরণ এর ভিত্তি প্রস্তর স্থাপন

জাগো ডেস্ক
প্রকাশ: ৬ নভেম্বর ২০২২, ০৭:১৩ পিএম
কপি হয়েছে!

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হতে ১০০ শয্যায় উন্নীতকরণে নতুন অবকাঠামো নির্মাণে ভিত্তি প্রস্তর স্থাপন কাজের শুভ উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ।
৬ নভেম্বর (রবিবার) সকাল ১১ ঘটিকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাজরীনা তৈয়ব এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, কটিয়াদী পৌরসভার মেয়র মোঃ শওকত উসমান, জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের চীফ ইঞ্জিনিয়ার লিয়াকত আলী, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. আব্দুল মুক্তাদির ভূঞা বাচ্চু, সহকারি কমিশনার (ভূমি) জালাল উদ্দিন, মডেল থানার অফিসার ইনচার্জ এস.এম শাহাদত হোসেন, কটিয়াদী পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম মস্তুফা, সাধারণ সম্পাদক, শাহরিয়ার আহম্মেদ পাবেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ডা. আশরাফ অনিক ও ডা. ফারিহা ইসলাম।