২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

জাগো ডেস্ক
প্রকাশিত: রবিবার, ০৬ নভেম্বর ২০২২

সিরাজগঞ্জের সলঙ্গায় বাস-নছিমন মুখামুখি সংঘর্ষে দুই জন নিহত ও ৬ জন আহত হয়েছেন। 

রবিবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে ঢাকা-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার দবিরগঞ্জ বাজারের পূর্ব পাশে এই দুর্ঘটনা ঘটে।

পাবনা জেলার চাটমোহর উপজেলার ছাইখোলা গ্রামের মৃত সেরুখার ছেলে ঠান্ডু(৩০) ও মৃত আতাউর মন্ডলের ছেলে ছামাদ (৪০) এসময় নিহত হয়। আহতদের পরিচয় পাওয়া যায় নাই। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা ন্যাশনাল ট্রাভেলস দবিরগঞ্জ এলাকায় পৌছালে বিপরিত থেকে আশা নছিমন গাড়িকে চাপা দেয়। ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত ৬ জনকে উদ্ধার করে স্থানীয় সহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। 

বিষয়টি নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবীর বলেন, রাজশাহী থেকে ঢাকাগামী ন্যাশনাল ট্রাভেলস বাসের সাথে বিপরীতগামী একটি গরুবাহী নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ফটো কার্ড প্রিভিউ
রবিবার, ০৬ নভেম্বর ২০২২

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

লিংক কপি হয়েছে!