● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

প্রান্তিক জনগোষ্ঠীর সেবায় মসিকের আরও এক স্বাস্থ্যসেবা কেন্দ্র উদ্বোধন

জাগো ডেস্ক
প্রকাশ: ৬ নভেম্বর ২০২২, ০৭:৩৮ পিএম
কপি হয়েছে!
 আজ রবিবার বিকেল সাড়ে ৪ টায় শম্ভুগঞ্জের রঘুরামপুর এলাকায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩য় স্বাস্থ্যসেবা কেন্দ্রে উদ্বোধন করেছেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু। এর পূর্বে নগরীর জামতলা ও খাগডহরে নগর স্বাস্থ্য কেন্দ্র এবং ব্রাহ্মপল্লী এলাকায় একটি নগর মাতৃসদনের উদ্বোধন করেন মেয়র।
স্থানীয় সরকার বিভাগের আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট ২য় পর্যায় এর অধীন এসব স্বাস্থ্যকেন্দ্র ও মাতৃসদনের উদ্বোধন করা হয়।
উদ্বোধনকালে মেয়র বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা উন্নয়নে কাজ করে যাচ্ছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। শম্ভুগঞ্জের এ স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে ৩১, ৩২ ৩৩ নং ওয়ার্ডের মানুষ বিনামূল্যে বা স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা পাবেন। এতে নাগরিকদের কষ্ট কমবে এবং খরচ সাশ্রয় হবে।
এছাড়াও মেয়র তার বক্তব্যে করোনা টিকা গ্রহণ ও ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহবান জানান। এ অনুষ্ঠানে মেয়র ১১ জন নাগরককে স্বাস্থ্যসেবা লাল কার্ড বিতরণ করেন। কার্ডধারীরা বিনামূল্যে এ কেন্দ্র থেকে স্বাস্থ্যসেবা পাবেন। মেয়র জানান পরবর্তীতে আরও অধিক নাগরিককে এ কার্ড প্রদান করা হবে।
উদ্বোধনকালে ৩৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শাহজাহান মনির, ৩১,৩২,৩৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর ফারজানা ববি কাকলি, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, প্রজেক্ট ম্যানেজার ফারজানা রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।