● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

লক্ষীছড়িতে সেনা অভিযানে ইউপিডিএফ (মূল) দলের সশস্ত্র সন্ত্রাসী আটক

জাগো ডেস্ক
প্রকাশ: ৭ নভেম্বর ২০২২, ০৩:২৩ পিএম
কপি হয়েছে!

খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষীছড়ি উপজেলার দেওয়ানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জামাদি সহ ইউপিডিএফ (মূল) দলের এক সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের অধীনস্থ লক্ষীছড়ি জোন (৩২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি) এর সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে সেনা সদস্যরা দেওয়ানপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সুনিল চাকমা অপূর্ব (২০) নামের এক সন্ত্রাসীকে ০১টি দেশীয় পিস্তল, ০৪ রাউন্ড এ্যামোনিশন এবং ০১টি রামদা সহকারে গ্রেফতার করে।

পরবর্তীতে আটককৃত সন্ত্রাসীকে অস্ত্র, এ্যামোনিশন এবং অন্যান্য সরঞ্জামাদি সহকারে লক্ষীছড়ি থানার পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

লক্ষীছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশরাফুল হক, পিএসসি, জি বলেন, পাহাড়ে স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সেনাবাহিনীর চলমান অভিযান ভবিষ্যতে আরো জোরদার করা হবে।

তিনি আরো ব্যক্ত করেন, সন্ত্রাসী কার্যক্রম রোধে লক্ষীছড়ি জোন সদা প্রস্তুত এবং তা বাস্তবায়ন করার লক্ষ্যে তিনি সকলের সহযোগিতা কামনা করেন ।