২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

মানিকছড়িতে অবৈধ বালু উত্তোলন করায় লাখ টাকা জরিমানা

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ০৭ নভেম্বর ২০২২

খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলার আসাদতলী এলাকায় হালদা নদী ও এর উপশাখায় অবৈধ ভাবে বালু উত্তোলন করায় দুই বালু ব্যবসায়ীকে ১লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন  উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ। 

৭ নভেম্বর সোমবার বিকেলে উপজেলার আসাদতলী এলাকায় ভ্রাম্যমাণ আদালতে অভিযানে পরিচালনায় হালদানদী ও এর উপশাখায় বেআইনিভাবে বালু উত্তোলন করায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপন আইন ২০১০ এর ১১ ধারায় অপরাধ ১৫(১) ধারায় শাস্তির আওতায় মুছা মিয়া,পিতা মৃত. মনু মিয়া, সাং- আসাদতলীকে ৫০ হাজার ও আব্দুল মতিন, পিতা – আলী মিয়া, সাং- আসাদতলীকে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ বলেন, উপজেলায় ৩ টি বালু মহাল ইজারা  আছে। থাকা স্বত্ত্বেও কতিপয় ব্যক্তিরা সরকারী সম্পদ বেআইনিভাবে ক্ষতিগ্রস্ত করার অপরাধে জরিমানা করা হয়েছে। 

এ ধরণের কাজে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ০৭ নভেম্বর ২০২২

মানিকছড়িতে অবৈধ বালু উত্তোলন করায় লাখ টাকা জরিমানা

লিংক কপি হয়েছে!