● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

পঞ্চগড়ে গণপ্রকৌশল দিবস পালিত

জাগো ডেস্ক
প্রকাশ: ৮ নভেম্বর ২০২২, ০২:৪৫ পিএম
কপি হয়েছে!

‘টেকসই উন্নয়নে, নবায়নযোগ্য জ্বালানী’ এই প্রতিপাদ্যে পঞ্চগড়ে গণপ্রকৌশল দিবস এবং ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি)।

শোভাযাত্রাটি পঞ্চগড়ের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আইডিইবির কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এতে অংশ নেন জেলা প্রশাসক জহুরুল ইসলাম। এছাড়া আইডিইবির পঞ্চগড় জেলা শাখার সভাপতি মাহফুজার রহমান, সহ-সভাপতি হেলাল উদ্দীন, সাধারণ সম্পাদক আতিউর রহমান, পঞ্চগড় সরকারি টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন ডালি, পঞ্চগড় গণপূর্ত বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানসহ আইডিইবির সদস্যরা অংশ নেন।