● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

কার্প হ্যাচারী কমপ্লেক্স কটিয়াদীতে মাঠ সংযুক্তি ও মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ শুরু

জাগো ডেস্ক
প্রকাশ: ৮ নভেম্বর ২০২২, ০২:৪৯ পিএম
কপি হয়েছে!

কিশোরগঞ্জের কটিয়াদীতে মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট, কিশোরগঞ্জের আয়োজনে ০৮ নভেম্বর (মঙ্গলবার) সকালে মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট, কিশোরগঞ্জের ৮ম পর্বের ছাত্র-ছাত্রীদের মাঠ সংযুক্তি ও মৎস্যচাষ বিষয়ক দুই দিন ব্যাপি প্রশিক্ষণ কার্প হ্যাচারি কমপ্লেক্স কটিয়াদীতে শুরু হয়েছে।

উক্ত প্রশিক্ষণে মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর মোঃ রোহান-উল কাওসার এর সঞ্চালনায় এবং মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট কিশোরগঞ্জ এর ইন্সট্রাক্টর (মৎস্য) সুলতানা রাজিয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো.মুনিরুজ্জামান, প্রিন্সিপাল মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট কিশোরগঞ্জ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা রিপন কুমার পাল।

প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে ড. মো.মুনিরুজ্জামান বলেন-দক্ষ জনবল তৈরির লক্ষ্যে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ফিশারিজ এর প্রথম কোর্স ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে শুরু করা হয়েছে। হাতে কলমে শিক্ষার মাধ্যমে দক্ষ জনবল তৈরি করে সরকারি ও বেসরকারি সেক্টরে তাদের নিয়োগের মাধ্যমে একদিকে বেকারত্ব দূর করা অন্য দিকে মৎস্য উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ করে সুস্থ সবল জাতি গঠন করা ডিপ্লোমা ইন ফিশারিজ কোর্সের মূল লক্ষ্য।

এসময় আরো বক্তব্য রাখেন কিশোরগঞ্জ সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্যকর্তা আ.ন.ম আশরাফুল কবীর, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কটিয়াদী মুহাম্মদ দেলোয়ার হোসাইন, বাজিতপুর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জিয়াউল হক, ভৈরব উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: লতিফুর রহমান ও হ্যাচারী কর্মকর্তা আনোয়ারুল কবির।

প্রশিক্ষণ শেষে ছাত্র-ছাত্রীরা বিভিন্ন সংযুক্ত উপজেলায় তিন মাস ব্যাপি ইন্টার্ণশীপ করবে। প্রশিক্ষণে মোট ৩১ জন ছাত্র-ছাত্রী ও বিভিন্ন উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তাগণ,খামার ব্যবস্থাপক,ইন্সট্রাক্টরসহ সাংবাদিক মহল উপস্থিত ছিলেন।