● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
বিদ্যাপীঠ

নিটারে পুনরায় চালু হয়েছে ক্যাফেটেরিয়া

জাগো ডেস্ক
প্রকাশ: ৮ নভেম্বর ২০২২, ০২:৫৯ পিএম
কপি হয়েছে!

 ঢাকার সাভারে অবস্থিত ন্যাশনাল ইন্সটিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ ক্যাম্পাসে (নিটার) বেশ কিছুদিন বন্ধ থাকার পর আবার চালু হচ্ছে ক্যাফেটেরিয়া সার্ভিস। যেখানে শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শিক্ষার্থীদের বিভিন্ন অভিযোগ ও মহামারী করোনার কারনে বেশ কিছুদিন বন্ধ থাকার পর আবার চালু করা হয়েছে নিটারের ক্যাফেটেরিয়া সার্ভিস। গত ৩ অক্টোবর এক অফিস আদেশ এর মাধ্যমে নিটার ক্যাফেটেরিয়া ভাড়া দেয়ার ইচ্ছা পোষণ করে নিটার প্রশাসন। 

পরবর্তীতে গত ৭ নভেম্বর নিটারের রেজিস্টার আহমেদ ইকবাল সাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে নিটারের সকল শিক্ষার্থী ও শিক্ষকদের অবগতির জন্য জানানো হয় যে নিটারের ক্যাফেটেরিয়া আবার চালু হয়েছে। 

যেখানে শিক্ষার্থীবান্ধব পরিবেশের জন্য সকল ব্যবস্থা করা হয়েছে। ফটোকপি এবং বিভিন্ন স্টেশনারি সামগ্রী বিক্রয়ের ব্যাবস্থা গ্রহন করা হয়েছে।

নিটারের শিক্ষার্থীরা জানান, ক্যাফেটেরিয়া সার্ভিস বন্ধ থাকায় এতোদিন অনেক কষ্ট করতে হয়ছে। তারা আশাবাদী ক্যাফেটেরিয়া সার্ভিস চালু হওয়ায় তাদের কষ্ট লাঘব হবে। 

অন্যদিকে মানসম্মত পরিবেশে তারা খাবার গ্রহন যেমন করতে পারবে ঠিক তেমনই হাতের কাছে স্টেশনারি পন্য সুলভ মূল্যে ক্রয় করতে পারবে।