● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ডিমলায় বিনামূল্যে সরিষা ফসলের উপকরণ বিতরণ

জাগো ডেস্ক
প্রকাশ: ৮ নভেম্বর ২০২২, ০৮:২১ পিএম
কপি হয়েছে!

“তামাক চাষ বর্জন করি, ধুমপান মুক্ত দেশ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে ২০২২-২৩ অর্থ বছরের তামাক চাষে নিরুৎসাহিতকরণ প্রকল্পের আওতায় নীলফামারীর ডিমলায় কৃষকদের মাঝে বিনামূল্যে তেল জাত সরিষা ফসলের বীজ সার ও উপকরন বিতরন করা হয়েছে।

মঙ্গলবার (৮-নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা পরিষদের অর্থায়নে ও বাস্তবায়নে এবং কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে, উপজেলার তিনটি ইউনিয়নের ৩০০ কৃষকের মাঝে এসব সরিষা ফসলের উপকরণ বিতরণ করা হয়।

নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন’র সভাপতিত্বে ও সহকারী কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিজানুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী৷

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার। বিশেষ অতিথির বক্তব্যে দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, নীলফামারী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী’র অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ আবু বক্কর সিদ্দিক, উদ্ভিদ সংরক্ষণ কৃষিবিদ আনোয়ার হোসেন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, তামাক হচ্ছে মানবদেহের সবচেয়ে ক্ষতিকর একটি ফসল, এই তামাক সেবনের ফলে মানবদেহে ফুসফুসে ক্যান্সারসহ জটিল ও কঠিন রোগে আক্রান্ত হচ্ছে। তামাকসহ বিভিন্ন ধরনের মাদক জাত দ্রব্য ব্যবহার করার ফলে উঠতি বয়সের কিশোর ও যুবকদের অকালে মৃত্যুও হচ্ছে। তাই আসুন আমরা তামাক চাষ আবাদ ছেড়ে দিয়ে অন্য লাভজনক ফসল বেশি চাষ করি।

এসময় আরও বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা, খোগাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন৷

উল্লেখ্যঃ প্রতিজন কৃষককে সরিষা বীজ ১.৫ কেজি, ডিএপি ২০ কেজি, এমওপি সার ১০ কেজি, জিবসাম ১০ কেজি, বোরন ১ কেজি, ছত্রাকনাশক ইম্প্রোডিয়ন ১০০ গ্রাম, ও প্রদর্শনী সাইনবোর্ড ১টি করে দেওয়া হয়েছে।