● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ভোলায় ডিজিটাল উদ্ভাবনী মেলা

জাগো ডেস্ক
প্রকাশ: ৯ নভেম্বর ২০২২, ০৩:১৪ পিএম
কপি হয়েছে!

‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ স্লোগান নিয়ে জেলা সদরে আজ ডিজিটাল উদ্ভাবনী মেলা এবং উদ্ভাবনী অলিম্পিয়াড-২০২২ উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে বুধবার বেলা ১১টায় মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী।
জেলা প্রশাসক বলেন, সরকারের বিভিন্ন দপ্তরের বহুমুখী কার্যক্রম এবং সেবা দানের প্রক্রিয়া কতটা জনমুখী হয়েছে সেটা মানুষের সামনে নতুন করে উপাস্থাপনের জন্যই এই মেলার আয়োজন। বিভিন্ন বিভাগের উদ্ভাবনী কার্যক্রম ও জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার প্রচেষ্টা এখানে ফোকাস করা হচ্ছে। পর্যায়ক্রমে জেলাসহ প্রত্যেক উপজেলায় এই মেলার আয়োজন করা হবে বলে জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলী সুজা, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, উপজেলা কৃষি অফিসার মো. রিয়াজউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। দিনব্যাপী এই মেলায় সরকারি বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও ও অনান্য প্রতিষ্ঠান মিলিয়ে মোট ২৪টি স্টল অংশগ্রহণ করে। এসময় স্টলগুলোতে ডিজিটাল সেবাসমূহ, আর্জন, পরিকল্পনা ও অগ্রগতী বিষয়ের বিভিন্ন দিক তুলে ধরা হয়।