● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ছাত্রলীগের কমিটি ঘোষণা, পদবঞ্চিতদের ঝাড়ু মিছিল

জাগো ডেস্ক
প্রকাশ: ৯ নভেম্বর ২০২২, ০৫:১৩ পিএম
কপি হয়েছে!

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি নিয়ে প্রশ্ন তুলে ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেছেন ছাত্রলীগের পদবঞ্চিত নেতারা। বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেন নতুন কমিটিতে পদ পাওয়া কয়েকজন নেতাও। বুধবার (৯ নভেম্বর) দুপুরে তারা হরিপুর উপজেলা গেটের সামনে মানববন্ধন করেন। পরে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক এর কুশপুত্তলিকা দাহ করে ছাত্রনেতারা।

তাদের অভিযোগ ত্যাগীদের মূল্যায়ন করা হয়নি। বিতর্কিত ও জামায়াত-বিএনপি থেকে উঠে আসা ছেলেদের দিয়ে করা হয়েছে এই কমিটি। এর আগে বৃহস্পতিবার ( ৩ নভেম্বর) রাতে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সভাপতি আজহারুল ও হিমুন সরকারের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য আংশিক কমিটি প্রকাশ করা হয়। সেই কমিটিতে সভাপতি করা হয় সাদেকুল ইসলাম ও সাধারণ সম্পাদক করা হয় শামিম রেজাকে।

ছাত্রনেতা উজ্জ্বল রাজবীর, রফিকুল ইসলাম, তানজিরুল ইসলাম, ওমর ফারুক লিটন সহ অনেকেই অভিযোগ করে বলেন,  এই কমিটি অবৈধ। কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি। দীর্ঘদিন ধরেই ছাত্র রাজনীতি করে আসছি। আর আজ আমাদের বাদ দিয়ে যারা জামায়াত-বিএনপি থেকে উঠে এসেছেন, যাদের পরিবারের স্বজনরা বিএনপিকে সমর্থন করেন, তারা হরিপুর উপজেলা ছাত্রলীগের কমিটিতে পদ পেলেন। এখানে যাকে সভাপতি করা হয়েছে, তার বাবা উপজেলা বিএনপির সদস্য পদে আছেন। এছাড়াও অনেকেই আছেন, যারা বিএনপিকে সমর্থন করেন। কমিটিকে পকেট কমিটি উল্লেখ করে তারা বলেন, আমরা এই অবৈধ কমিটি চাই না।

এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সভাপতি আজহারুল ইসলাম বলেন, কমিটি যাচাই-বাছাই করেই দেওয়া হয়েছে। যারা আন্দোলন করছেন, তারা কখনো ছাত্রলীগের ভালো চায় না, এটাই তার প্রমাণ।