উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে ফরিদপুরের নগরকান্দায় ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২।
নগরকান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার উপজেলা পরিষদ হলরুমে এই মেলা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ইমাম রাজি টুলুর সভাপত্বিতে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরোয়ার মোর্শেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাকতি দত্ত, উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমার ঘোষ সহ বিভিন্ন দপ্তর প্রধান গন উপস্থিত ছিলেন।
মেলার ৬ টি দপ্তরের উদ্ভাবনী স্টল প্রদর্শন করেন নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার। মেলা শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন।
