● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

নগরকান্দায় মেহগনি গাছ কাটা নিয়ে দুই গ্রুপের মারামারিতে আহত – ১০

জাগো ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২২, ১০:৪১ পিএম
কপি হয়েছে!

ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্কারদিয়া ইউনিয়নের বিনকদিয়া গ্রামে ১০ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় ছোট একটি মেহগনি গাছ কাটা নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এঘটনায় দুই গ্রুপের ১০ জন আহত হয়েছে বলে জানা যায়।আহতদের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন চান্দুল্যা সরদার গ্রুপের মিরুজ শেখ(৩৫),ইউসুফ শেখ (৪০),ইউনুস শেখ (৬৫),রানা (২২),রুমান শেখ (১৭),টুইন্যা মোল্লা গ্রুপের রাজু মুন্সি (২২),শান্ত (১৬),আলাতা শেখ (৬০),সুকুরন (৫০),তাছলিমা (৩০)।
স্হানীয় লোকজন জানান টুইন্যা মোল্লা ও ইলিয়াস সরদার এর জমি পাশাপাশি মাঝখানে বাড়িতে যাতায়াতের রাস্তা। চান্দুল্যা সরদারের জমির উপর দিয়ে রাস্তা। রাস্তার পাশে লাগানো একটি মেহগনি গাছ থাকায় সেখান দিয়ে আলতা ভ্যান গাড়ি বাড়িতে নিতে অসুবিধা হলে চারা গাছটি টুইন্যা মোল্লা গ্রুপের আলতা শেখ কেটে ফেলে।গাছ কাটার কথা ইলিয়াস সরদার শুনত গেলে তাকে মারপিট করা সহ মোক্তার মাস্টার এর ঘর ভাঙচুর লুটপাট করে বলে ক্ষতিগ্রস্ত মোক্তার মাস্টার জানান।মোক্তার মাস্টার বলেন খবর পেয়ে বাড়িতে গেলে আমাকেও মারার জন্য হুমকি দুমকি দেয় ঐ পক্ষ।এবিষয় থায় একটি অভিযোগ করেন বলে জানান। বাড়ির জায়গা জমি নিয়ে দুই গ্রুপের মধ্যে প্রায় হাতাহাতি মারামারি লেগেই থাকে। জায়গার সিমানা নিয়ে, গাছ কাটা নিয়ে এর আগেই মামলা মোকদ্দমা চলছে। টুইন্যা মোল্লা গংরা জায়গা তাদের বলে দাবি করলেও তারা কোন দলিলপত্র দেখাতে পারেনি।পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শান্ত করে এবং উভয় পক্ষের শান্তি শৃংখলার স্বার্থে দুই গ্রুপের দুইজন টুইন্যা মোল্লা ও ইলিয়াস সরদারকে আটক করে থানায় নিয়ে আসে।