২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

শরীয়ত বিরোধী ও অনৈতিক কর্মকান্ডে লিপ্ত থাকা মাও. সাইফুল বহিষ্কার

জাগো ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১১ নভেম্বর ২০২২

খাগড়াছড়ি কওমী মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদ রামগড় উপজেলা শাখার মৌখিকভাবে নিয়োগপ্রাপ্ত সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মাওলানা সাইফুল ইসলামকে শরীয়ত বিরোধী, শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকায় সাময়িক বহিষ্কার করা হয়।

১০ নভেম্বর ২০২২ ইং, বৃহস্পতিবার ঐক্য পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়,গত ০৭/১১/২০২২ খ্রিস্টাব্দ খাগড়াছড়ি কওমী মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদ রামগড় উপজেলা শাখার নেতৃবৃন্দ (মৌখিকভাবে নিয়োগপ্রাপ্ত) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলামের বিরুদ্ধে শরীয়ত বিরোধী ও অনৈতিক কর্মকান্ডে লিপ্ত থাকা সহ একাধিক অভিযোগ উত্থাপন করে অনাস্তা প্রকাশ করেন।

এমতাবস্থায় খাগড়াছড়ি কওমী মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদের গঠনতন্ত্রের ৯ এর ৩ উপধারার (খ) অনুচ্ছেদ মোতাবেক মাওলানা সাইফুল ইসলামকে তার পদ হতে সাময়িকভাবে বহিষ্কার করা হলো।

এ বিষয়ে জানতে চাইলে ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রবিউল ইসলাম শামীম বলেন মাওলানা সাইফুল ইসলামের বিরুদ্ধে আনিত অভিযোগের প্রাথমিক সত্যতা ও প্রমান পাওয়ায় তাকে উক্ত পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়। পরবর্তীতে জেলা ও উপজেলা কমিটির যৌথ আলোচনার মাধ্যমে বিষয়টি নিয়ে স্থায়ী সিদ্ধান্ত নেয়া হবে।

ফটো কার্ড প্রিভিউ
শুক্রবার, ১১ নভেম্বর ২০২২

শরীয়ত বিরোধী ও অনৈতিক কর্মকান্ডে লিপ্ত থাকা মাও. সাইফুল বহিষ্কার

লিংক কপি হয়েছে!