● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
গণমাধ্যম

নতুন নেতৃত্বে এটিজেএফবি

জাগো ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২২, ১০:০২ পিএম
কপি হয়েছে!

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বিশেষ সংবাদদাতা মো. তানজিম আনোয়ার ও ডিবিসি নিউজের চিফ রিপোর্টার রাজীব ঘোষ বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুই বছর মেয়াদের (২০২৩-২৪) জন্য এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি)’র যথাক্রমে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাভিশনের বিশেষ প্রতিবেদক জিয়াউল হক সবুজ এবং যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আবদুল বাতেন বিপ্লব(এশিয়ান টিভি)।
শুক্রবার ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার মশিউর রহমান এবং দুই নির্বাচন কমিশনার গোলাম মুজতবা ধ্রুব ও সোহেল হোসেন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
এর আগে বিদায়ী সভাপতি নাদিরা কিরণের সভাপতিত্বে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে ফোরামের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
ফোরামের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন শফিউল্লাহ সুমন (বিটিভি) এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন এমরুল কাউসার ইমন (দৈনিক ভোরের ডাক)।
বাংলা ট্রিবিউনের সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট আকবর হোসেন চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রচার সম্পাদক এবং মাহফুজ কামাল (চ্যানেল২৪) বিনা প্রতিদ্বন্দ্বিতায় দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত পাঁচ কার্যনির্বাহী সদস্য হলেন- খালিদ আহসান (বিটিভি), রশিদুল হাসান(দ্য ডেইলি স্টার), মো. মাসুদ রুমি (দৈনিক কালের কণ্ঠ), আলতাব হোসেন (দৈনিক যায়যায়দিন) ও মো. আশিক হোসেন(নিউজবাংলা২৪.কম)।