সিরাজগঞ্জের শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ড থেকে হাফিজুল আলী(৩৫) নামের সাজাপ্রাপ্ত ১পলাতক আসামীকে আটক করেছে র্যাব ১২’র সদস্যরা। শনিবার সকালে গনমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে র্যাব জানায় ১১নভেম্বর শুক্রবার বিকেল ৫ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২’র স্পেশাল কোম্পানীর অভিযানিক দল-সিরাজগঞ্জের শাহজাদপুর বিসিক বাসষ্ট্যান্ড থেকে এন আই এ্যাক্টের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে আটক করে । আটক আসামী হাফিজুল ইসলাম (৩৫) সিরাজগঞ্জের শাহজাদপুর থানার কাংলাকান্দা গ্রামে হোসেন আলীর ছেলে।
আটকৃত এন আই এ্যাক্টের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে সিরাজগঞ্জের শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে গনমাধ্যমকে নিশ্চিত করেছেন র্যাব ১২’র স্কোয়াড কমান্ডার,লেফটেন্যান্ট-মোঃ আবুল হাসেম সবুজ।
