● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

নগরকান্দায় ডাঙ্গী ইউনিয়নে দফায় দফায় সংঘর্ষ, বাড়িঘর ভাংচুর লুটপাট – আহত অর্ধশতাধিক

জাগো ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২২, ০৬:৫২ পিএম
কপি হয়েছে!

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। ১২ নভেম্বর শনিবার চেয়ারম্যান কাজী আবুল কালাম সমর্থক ডাঙ্গী বাঙ্গালকান্দা গ্রামের নান্নু মেম্বার ও মুরাদ মাতুব্বর সমর্থক জালাল খাঁ,সিদ্দিক খাঁ গ্রুপের সংঘর্ষে বাড়িঘর ভাংচুর লুটপাট হয়। এরই জের ধরে পরের দিন রবিবার সকাল থেকে ইউনিয়নের একাধিক স্থানে দফায় দফায় সংঘর্ষ হয়। বাড়িঘর ভাংচুর লুটপাট করে নেয় সংঘর্ষকারীরা।

সংঘর্ষের এই ঘটনায় সোনাখোলা গ্রামের কালাম মাতুব্বর এর ৪ টি ঘর ও জামাল বেপারির বাড়ির ৫ টি ঘর ভাঙচুর লুটপাট করে এবং জামাল বেপারির স্ত্রী’কে মারপিট করে কুপিয়ে আহত করে।পাড়াদিয়া গ্রামের বাড়িতে হামলা চালিয়ে ২ টি ঘর ভাঙচুর করে এবং ঘরে আসবাবপত্র, ফ্রিজ, টিভি, মোটরসাইকেল ভাঙচুর করা সহ লুটপাট করে নিয়ে যায়।পাড়াদিয়া গ্রামের রেজাউল মাতুব্বর এর বাড়িতে গিয়ে হামলাকারীরা তার ঘর ও রত্তন মাতুব্বর এর বাড়িতে হামলা চালিয়ে তার ৩ টি ঘর রামদা দিয়ে কুপি কুপিয়ে ক্ষতিসাধন করে ও তার ২ টি ছাগল নিয়ে যায়।
কয়েক ঘন্টা ব্যাপী চলে উভয় গ্রুপের ভাঙচুর লুটপাট তুলকালাম কান্ড।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মিরাজ হোসেন এর নেতৃত্বে পুলিশ ঘটনা স্থলে সংঘর্ষ শান্ত করার চেষ্টা করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।বর্তমানে দুই গ্রুপ শান্ত থাকলেও বইছে উত্তেজনা।