২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

নেত্রকোণায় হুমায়ূন আহমেদের জন্মদিন উদযাপিত

জাগো ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৩ নভেম্বর ২০২২

প্রখ্যাত কথাসাহিত্যিক চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের ৭৪তম জন্মদিন আজ। লেখকের নিজ জেলা নেত্রকোণায় নানা কর্মসূচির মাধ্যমে তার জন্মদিন উদযাপন করা হয়েছে।
আজ বেলা ১১টায় হিমু পাঠক আড্ডার আয়োজনে শহরের সাতপাই এলাকায় অবস্থিত হিমু পাঠক আড্ডার কার্যালয় থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মোক্তারপাড়া মুক্তমঞ্চে এসে শেষ হয়। পরে জন্মদিনের কেক কাটাসহ শহরের পাবলিক হল মিলনায়তনে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান করা হয়।
আলোচনা সভায় হিমু পাঠক আড্ডার প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক আলপনা বেগমের সঞ্চালনায় নেত্রকোণা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ ও প্রফেসর আফজাল রহমান।

ফটো কার্ড প্রিভিউ
রবিবার, ১৩ নভেম্বর ২০২২

নেত্রকোণায় হুমায়ূন আহমেদের জন্মদিন উদযাপিত

লিংক কপি হয়েছে!