● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ডিমলায় কৃষি প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন

জাগো ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২২, ০২:০৭ পিএম
কপি হয়েছে!

নীলফামারীর ডিমলা উপজেলায় রবি ২০২২-২৩ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা,গম,ভুট্টা, সয়াবিন, শীতকালীন পেঁয়াজ এবং মুগডাল উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৪ নভেম্বর) সকাল ১১ টায় প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডোমার-ডিমলা(নীলফামারী-১) আসনের সাংসদ আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সেকেন্দার আলীসহ বিভিন্ন কর্মকর্তা।

এ কর্মসূচির আওতায় উপজেলায় ১০ টি ইউনিয়নের ৩৩৭০ জন কৃষক কৃষি প্রনোদনার সুবিধা পাবে। এর মধ্যে ৯০০ জন কৃষক গম, ১৪৫০ জন কৃষক সরিষা, ৯০০ জন কৃষক ভুট্টা, ২০ জন কৃষক সয়াবিন, ৪০ জন কৃষক পেয়াজ,৬০ জন কৃষক মুগ চাষের জন্য প্রয়োজনীয় বীজ ও সার প্রদান করা হয়েছে।