সিরাজগঞ্জের সলঙ্গায় পৃথক অভিযানে ৪২ কেজি গাঁজাসহ ০৫ জন শীর্ষ মাদক ব্যবসায়ীদের আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২। এসময় তাদের কাজে ব্যবহৃত প্রাইভেট কার ও পিকআপ ভ্যান জব্দ করেছে।
রবিবার সকালে গনমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়-১৪ নভেম্বর গভীর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব ১২’র সদর কোম্পানী ও স্পেশাল কোম্পানির অভিযানিক দল, সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন পাচলিয়া বাজারে পৃথক অভিযান চালিয়ে ৪২ কেজি গাঁজাসহ ৫ জন মাদক কারবারিকে আটক করা হয়।
আটককৃত আসামিরা হলেন, কুমিল্লা জেলার মোঃ দুলাল মিয়া (৪৫), পিতা- মৃত আঃ করিম, মোঃ সাইফুল ইসলাম সোহেল (৩০), পিতা-মোঃ সেলিম মিয়া,মোঃ রুবেল আহম্মেদ সেন্টু (৩২), পিতা- মোঃ হিরোন মিয়া।
মোঃ ইকবাল হোসেন (২৩), পিতা- মৃত আঃ রাজ্জাক, মোঃ গিয়াস উদ্দিন (৩৫), পিতা- মোঃ শহিদুল ইসলাম।
আটকৃত আসামীদের বিরুদ্ধে মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে গনমাধ্যমকে নিশ্চিত করেছেন র্যাব ১২’র মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান।
