● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

নীলফামারীতে ডিজিটাল উদ্ভাবনী মেলা

জাগো ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২২, ০৫:৫১ পিএম
কপি হয়েছে!

জেলায় শুরু হয়েছে দুইদিনের ডিাজিটাল উদ্ভাবনী মেলা।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকের জেলা প্রশাসনের আয়োজনে ভার্চ্যুয়ালি মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি সদর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আয়োজিত মেলা প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সেখানে ফিরে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে সভায় বক্তৃতা দেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মীর্জা মুরাদ হাসান বেগ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম প্রমুখ।
জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন জানান, প্রযুক্তি-বান্ধব নানা উদ্ভাবনের মাধ্যমে নাগরিক জীবনকে আরো সহজ, সমৃদ্ধ এবং স্মার্ট করে গড়ে তুলতে এবং সারাদেশের উদ্ভাবকদের উদ্ভাবনী সক্ষমতা দেশের প্রয়োজনে কাজে লাগাতে এ মেলার আয়োজন। ৪০টি স্টলে ডিজিটাল সেবা প্রদানকারী বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। এছাড়া চারটি প্যাভিলিয়নে উদ্ভাবনী উদ্যোগ এবং স্টার্টআপ, ডিজিটাল সেবা, হাতের মুঠোয় সেবা এবং শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম প্রদর্শন করানো হচ্ছে। আগামীকাল বুধবার সন্ধ্যায় সমাপ্ত হবে মেলাটি।