● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

নগরকান্দায় বীর মুক্তিযোদ্ধার উপর হামলা, আহত-৩

জাগো ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২২, ০৫:৪৮ পিএম
কপি হয়েছে!

ফরিদপুরের নগরকান্দায় এক বীর মুক্তিযোদ্ধাকে মারপিট সহ তার পরিবারের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। জানাযায়, উপজেলার লস্করদিয়া ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের মৃত ছামাদ শেখের পুত্র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক শেখ (৭৮) এর সাথে পার্শ্ববর্তী কল্যাণপট্টি গ্রামের মোঃ মিন্টু ফকিরদের জমিজমা সংক্রান্ত দীর্ঘ দিনের বিরোধ চলে আসছিলো।
এরই ধারাবাহিকতায় গত (১৪ নভেম্বর) দুপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক শেখ তার ফসলি জমিতে কাজ করতে গেলে মিন্টু ফকিরের ছেলে নাজমুল ফকির (১৬) ও তার পরিবারের সদস্যরা মুক্তিযোদ্ধার উপর হামলা চালায় ও পরিবারের সদস্যদের মারপিট করে।
এতে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক শেখ (৭৮), তার স্ত্রী মোসাঃ রোকেয়া বেগম (৫৮) ও কন্যা মোসাঃ রুশি আক্তার (২০) গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা।
এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক শেখ বাদি হয়ে নগরকান্দা থানায় একটি মামলা দায়ের করেছেন।
মুক্তিযোদ্ধার উপর হামলার ঘটনায় ক্ষোভ ও বিচার দাবী করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।
এ ঘটনার অভিযুক্তরা পলাতক থাকায় কোনো বক্তব্য জানা যায়নি।
নগরকান্দা থানার ওসি মিরাজ হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ২ জনকে আটক করে আদালতে পাঠিয়েছে। বাকি আসামিদের আটকের চেষ্টা চলছে।