● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ঈশ্বরগঞ্জে ভিন্ন আয়োজনে মাঠ দিবস পালিত

জাগো ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২২, ০৬:০৬ পিএম
কপি হয়েছে!

‘কৃষিই সমৃদ্ধি’ এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২০২২-২০২৩ অর্থবছরে রাজস্ব খাতের অর্থায়নে খরিপ-২ মৌসুমে স্থাপিত রোপা আমন ধানের প্রদর্শনী উপলক্ষে কৃষকদের নিয়ে মাঠ দিবস পালিত হয়েছে। (১৬ অক্টোবর) বুধবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার মাইজবাগ ইউনিয়নের হারুয়া এলাকায়
১০০ জন কৃষক এ মাঠ দিবসে অংশ নেন। এর আগে স্থানীয় কৃষকদের নিয়ে রোপা আমন ধানের নমুনা শস্য কর্তন করেন মাঠ দিবস উপলক্ষে আগত অতিথিরা।

ঈশ্বরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরাত জামানের সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজা জেসমিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন মাইজবাগ ইউনিয়নের চেয়ারম্যান ছাইদুল ইসলাম বাবুল, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ফারজানা আজাদ সুমী, অতিরিক্ত কৃষি অফিসার আব্দুল ওয়াহিদ খান। উপসহকারী কৃষি কর্মকর্তা আলী আখছার খান, নূর নবী মোহাম্মদ ওয়ালীউল্লাহ,সুমি আক্তার, মিজানুর রহমান, জুবায়ের আহমেদ, রেজাউল করিমসহ স্থানীয় কৃষক ও সাংবাদিক বৃন্দ।

মাঠ দিবসের আলোচনায় বক্তারা বলেন, কৃষকদের অক্লান্ত পরিশ্রমের কারণে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কৃষি কাজে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের ফলে কম সময় ও কম খরচে ফসল উৎপাদন করা যাচ্ছে এবং ফলনও বাড়ছে। এছাড়াও কৃষিকে সমৃদ্ধশালী করতে ভর্তুকিতে কৃষকদের মধ্যে পাওয়ার টিলার, ধান মাড়াইয়ের মেশিন, সার ও বীজ দিচ্ছে সরকার।