● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ফরিদপুরে জাকের পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২২, ০৬:৫৬ পিএম
কপি হয়েছে!

বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (রঃ) এর উত্তরসুরী,  জাকের পার্টির চেয়ারম্যান পীরজ্বাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী সাহেবের নির্দেশে ৩০শে নভেম্বর ফরিদপুর জেলার সকল উপজেলায় ইসলামী জলসা অনুষ্ঠিত হবে।
আসন্ন জলসা বাস্তবায়ন করার লক্ষে বুধবার  জেলা জাকের পার্টির কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মোহাম্মদ মশিউর রহমান জাদু মিয়ার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা জাকের পার্টির সাংগঠণিক সম্পাদক সরোয়ার হোসেন বাচ্চু, দপ্তর সম্পাদক আঃ কুদ্দুছ, ভাঙ্গা উপজেলা জাকের পার্টির সভাপতি আলমগীর হোসেন, চরভদ্রাসন উপজেলা জাকের পার্টির সভাপতি রাজা হোসেন খান, সালথা উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক সাহিদ সিকদার, জেলা ছাত্রফ্রন্টের সভাপতি নাজিম উদ্দিন খানসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন জাকের পার্টির নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় মশিউর রহমান জাদু মিয়া বলেন, জাকের পার্টির চেয়ারম্যান স্যারের নির্দেশে ৩০ নভেম্বর দেশবাসীর শান্তি কামনায় ফরিদপুর জেলার সকল উপজেলায় জাকের পার্টির ইসলামী জলসা অনুষ্ঠিত হবে। 

তিনি আরো জানান, জাকের পার্টি শান্তির দল। জাকের পার্টি মানুষের বিপদ-আপদে সব সময় পাশে থাকে। তিনি এসময় উপস্থিত নেতাকর্মীদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে জলসা বাস্তবায়ন করার লক্ষে কাজ করার আহব্বান জানান।