● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ফরিদপুরের সদরপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ : যুবক নিহত

জাগো ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২২, ০৭:২৩ পিএম
কপি হয়েছে!

ইউনিয়নের সাবেক ও বর্তমান চেয়ারম্যানের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দফায় দফায় সংঘর্ষে জালাল ফকির (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। একজনের কব্জি বিচ্ছিন্নসহ আহত হয়েছেন অন্তত ২৫ জন।

নিহত জালাল ফকির উপজেলার নিজ নামক গ্রামের শুকুর ফকিরের ছেলে এবং কৃষ্টপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আকতারুজ্জামান তিতাসের সমর্থক বলে জানা গেছে।

বুধবার (১৬ নভেম্বর) ও বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ফরিদপুরের সদরপুর উপজেলার যাত্রাবাড়ী এলাকায় দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পাল্টাপাল্টি হামলা ও ভাঙচুরের ঘটনায় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।

এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, কৃষ্টপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন ফকির ও বর্তমান চেয়ারম্যান আকতারুজ্জামান তিতাসের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এরই জেরে বুধবার (১৬ নভেম্বর) দুপুরে সাবেক চেয়ারম্যানের সমর্থক গিয়াসউদ্দিন নামে এক ব্যক্তিকে কুপিয়ে হাতের কব্জি কেটে নেয় প্রতিপক্ষের লোকজন। পরে গিয়াসউদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়।  
এ ঘটনাকে কেন্দ্র করে বিকেলে উভয় গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের সময় বেশ কিছু বাড়িঘর ভাঙচুর করা হয়। এতে আহত হয় কমপক্ষে ১৫ জন।

পরে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে পুনঃরায় উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। এসময় জালাল ফকির নামে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষের লোকজন। এছাড়াও আহত হন অন্তত ১০ জন। হাসপাতালে নেবার পথে জালাল ফকির মারা যান।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. হেলাল উদ্দিন ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে  জানান, সংঘর্ষের ঘটনায় জালাল নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।  চিহ্নিত ও তদন্তের পরে বিস্তারিত জানানো হবে।