২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ইবি রিপোর্টার্স ইউনিটি’র ৫ম বর্ষে পদার্পণ

জাগো ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২

কেক কাটা, স্মৃতিচারণ আলোচনাসভা, বর্ষসেরা পুরস্কার প্রদান এবং প্রীতিভোজের মাধ্যম মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীলতায় বিশ্বাসী সাংবাদিক সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) রিপোর্টার্স ইউনিটি ৪র্থ বর্ষপূর্তি উদযাপন করেছে।

শুক্রবার (১৮ নভেম্বর) ৫র্থ বর্ষে পদার্পণ করে সংগঠনটি। এ উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি মুরতুজা হাসান।

৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে তিন সংবাদকর্মীকে ‘বর্ষসেরা পুরস্কার-২০২২’ প্রদান করেছে সংগঠনটি। মোট তিনটি ক্যাটাগরিতে এই পুরস্কার প্রদান করা হয়। সেরা উদীয়মান প্রতিবেদক হিসেবে পুরস্কার পেয়েছেন ডেইলি সানের ইবি প্রতিনিধি সোহান সিদ্দিকী, বিশেষ প্রতিবেদন ক্যাটাগরিতে দৈনিক দেশের কন্ঠের তারিক সাইমুম এবং বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদনের জন্য স্বদেশ প্রতিদিনের শাহীন আলম।

পুরস্কার প্রদানের সময় অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন ইবি রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি আবু সালেহ শামীম, বর্তমান সভাপতি মুরতুজা হাসান এবং সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ।

আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক তাসনিমুল হাসান, কার্যকরী সদস্য শাহরিয়ার কবির রিমন, খলিলুর রহমান জিম’সহ অন্যান্যরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইবি রিপোর্টার্স ইউনিটির দফতর সম্পাদক মোস্তাফিজুর রহমান রাকিব এবং কোষাধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন আদনান।

ফটো কার্ড প্রিভিউ
শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২

ইবি রিপোর্টার্স ইউনিটি’র ৫ম বর্ষে পদার্পণ

লিংক কপি হয়েছে!