২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ফরিদপুরে সরকারি জায়গা দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ

জাগো ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায়  সরকারি জায়গা দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে। 

শুক্রবার(১৮নভেম্বর) সকালে এক পক্ষ উপজেলা পরিষদ চত্তরের সামনে এ দোকানঘর নির্মাণের জন্য চেষ্টা চালালে এসময় উক্ত জমির আরেক মালিকানা  পক্ষ দোকানঘর নির্মাণে বাধাঁ দেয়।

জমির মালিকানা দাবিদার ও দোকানঘর উত্তোলনকারী মো. শহিদুল ইসলাম জানান, আমার বাবা ১৯৬৯ সনে উক্ত জমি ক্রয় করে। আমরা আমাদের সেই জমিতে দোকানঘর উত্তোলন করতেছি। আমাদের জমির পূর্বের মালিকের নামে মিউটিশন ও রেকর্ড সবই আছে। 

এদিকে জমির আরেক মালিকানা দাবিদার মো. বাবুল মোল্যা(৪৮) জানান, ২০১৭ সনে ওই জমির মালিকের  কাছ থেকে আমরা তিন ভাই ৪ শতক জমি ক্রয় করি। আমাদের নামে মিউটিউশন ও জমির হাল খাজনা সম্পূর্ন পরিশোধ করা আছে। তারপরও আমাদের ক্রয়কৃত জমিতে তারা প্রভাব দেখিয়ে দোকানঘর উত্তোলন করার চেষ্টা করছে। 

উপজেলা সহকারি ভূমি কর্মকর্তা মো. বক্কার হোসেন জানান, আমাদের জানামতে ওই জমি নদী সিকস্তি জমির মধ্যেই পরে। তারপরও উভয় পক্ষের কাগজপত্র দেখে ও মেপে সঠিক ভাবে জমির পরিচয় নির্ধারণ করা যাবে। 

এ ব্যাপারে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. খাইরুল ইসলাম জানান, নদীপাড়ে অবৈধভাবে কেউ কোন দোকানঘর উত্তোলন করতে পারবেনা। এছাড়া  ইতিপূর্বে নদীর পাড়ে কিভাবে দোকানঘর ও বিভিন্ন স্থাপনা তৈরি করা হয়েছে সে বিষয়েও খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 
চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা কবির ত্রপা বলেন, এক পক্ষের অভিযোগের ভিত্তিতে ওই জায়গায় দোকানঘর নির্মাণের কাজ বন্ধ করে দেয়া হয়েছে। এব্যাপারে সকল কাগজপত্র দেখে পরবর্তী সিন্ধান্ত নেয়া হবে। 

ফটো কার্ড প্রিভিউ
শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২

ফরিদপুরে সরকারি জায়গা দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ

লিংক কপি হয়েছে!