● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য মাইনুল ইসলাম রনোকে উপজেলাবাসীর শুভেচ্ছা

জাগো ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২২, ০৮:৫৫ পিএম
কপি হয়েছে!

পটুয়াখালী জেলা পরিষদের ৭নং ওয়ার্ড গলাচিপা উপজেলার নবনির্বাচিত সদস্য, সাবেক গলাচিপা উপজেলা ছাত্রলীগের সভাপতি এবং পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাইনুল ইসলাম রনোকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে উপজেলাবাসী। শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে ঢাকা থেকে জেলা পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে পটুয়াখালী ৩ আসনের মাননীয় সংসদ সদস্য এস এম শাহজাদার সফর সঙ্গী হয়ে গলাচিপা ফেরিঘাটে পৌঁছালে হাজারো জনতার করতালিতে ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে ফেরিঘাট এলাকা। পরে তাদের ফুলের মালা গলায় পড়িয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানায় উপস্থিত নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী মজিবুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. সাহিন, পৌর মেয়র আহসানুল হক তুহিন, গোলখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন, আমখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুজ্জামান মনির, গজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান বিশ্বাস, ডাকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ রায়, পানপট্রি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মাসুদ মিয়া, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাইনুল সিকদার ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান শাকিল সহ প্রমুখ। এছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং অঙ্গ সংগঠন সমূহের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ও সাধারণ জনতা উপস্থিত ছিলেন। পরে ফেরিঘাট থেকে একটি বিশাল আনন্দ মিছিল বেড়িয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় এসে শেষ হয়। এসময় তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন। সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বিভিন্ন জনপ্রতিনিধি, সামজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দের পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা দিয়ে নবনির্বাচিত এই সদস্য কে বরণ ও মিষ্টি মুখ করানো হয়। উল্লেখ্য, গত ১৭ অক্টোবর পটুয়াখালী জেলা পরিষদের নির্বাচনে গলাচিপা উপজেলার সদস্য পদে বিপুল ভোটে জয়লাভ করে মাইনুল ইসলাম রনো। নির্বাচিত সদস্য হিসেবে সোমবার (১৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলামের পড়ানো শপথ পাঠ করেন তিনি। পরে পটুয়াখালী জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজের সঙ্গে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীস্থলে দোয়া-মোনাজাত ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যরা ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।