● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

গলাচিপায় কৃষি প্রণোদনার বীজ-সার পেলেন ৪৫৪০ জন কৃষক

জাগো ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২২, ০৪:৫১ পিএম
কপি হয়েছে!

কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ২০২২-২৩ রবি মৌসুমের ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করা হয়েছে। এতে উপজেলার ৪ হাজার ৫৪০ জন কৃষকের হাতে এ কৃষি উপকরণ তুলে দেয়া হয়।

শনিবার (১৯ নভেম্বর) দুপুর ১২ টায় গলাচিপা উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজনে কৃষি অফিসের হলরুমে বীজ ও সার বিতরণ শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে পটুয়াখালী ৩ আসনের মাননীয় সংসদ সদস্য এস এম শাহজাদা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মোসাঃ আরজু আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. সাহিন, সদ্য নির্বাচিত পটুয়াখালী জেলা পরিষদ সদস্য মাইনুল ইসলাম রনো। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, সহ সভাপতি হাজী মজিবুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আকরামুজ্জামান সহ প্রমুখ। এছাড়াও কৃষি অফিসের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন হতে আগত কৃষকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ৫০ জন গম চাষী, ৬০ জন ভুট্টা চাষী, ১২০ জন সরিষা চাষী, ১৯০ জন সূর্যমূখী চাষী, ৪৫০ জন চিনাবাদাম চাষী, ৮০ জন খেসারী চাষী, ৩৫৫০ জন মুগডাল চাষীর মধ্যে কৃষক প্রতি গম ২০ কেজি, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি, ভুট্টা বীজ ২ কেজি, সরিষা বীজ ১ কেজি, সূর্যমুখী বীজ ১ কেজি, পেঁয়াজ বীজ ১ কেজি, মুগ বীজ ৫ কেজি, মসুর বীজ ৫ কেজি, খেসারি বীজ ৮ কেজি, চীনা বাদাম বীজ ৮ কেজি হারে বিতরণ করা হয়।