● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

পলাশে জাল দলিলে জমি আত্মসাতের চেষ্টার অভিযোগ

জাগো ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২২, ০৮:৪৯ পিএম
কপি হয়েছে!

নরসিংদীর পলাশে জাল দলিল সৃজন করে ও জাল বি.আর.এস পর্চা দিয়ে নামজারি এবং জমাভাগ আবেদনের মাধ্যমে জমি আত্মসাৎ চেষ্টার অভিযোগ ওঠেছে। উপজেলার জিনারদী ইউনিয়নের কুড়াইতলী গ্রামের মৃত জয়চন্দ্র রায়ের ছেলে স্বপন রায় ও মৃত রতন রায়ের ছেলে শ্রাবন রায়ের বিরুদ্ধে এ অভিযোগ ওঠেছে।

এই ঘটনায় উপজেলা সহকারী সহকারী কমিশনার (ভূমি) বরাবরে প্রমাণসহ লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। জাল দলিলে উপজেলার জিনারদী ইউনিয়নের কাটাবের গ্রামের সফর উদ্দিন, জামাল উদ্দিন ও কামাল হোসেনসহ পাঁচ জনের জমি আত্মসাৎ করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগ ও ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা গেছে, গত ২ সেপ্টেম্বর উপজেলার টেঙ্গরপাড়া মৌজার আর.এস ২৭৭ নং খতিয়ানের আর.এস ১৩২০ দাগের জমি অভিযুক্তদের নামে নামজারি ও জমাভাগ করার জন্য উক্ত দাগে একটি জাল দলিল ও একটি জাল বি.আর.এস পর্চা সংযুক্ত করে তাদের ভোটার আইডির ফটোকপি ও ছবিসহ আবেদনপত্রে একাধিক স্বাক্ষর দিয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিসে একটি আবেদনপত্র জমা দেন। ওই আবেদনে তারা ২২/০৩/১৯৭২ইং তারিখের সাব-রেজিস্ট্রার অফিস, নরসিংদীর দলিল নং- ৯৩১৩ জমা দেন। পরর্বতীতে ভুক্তভোগীরা এ খবর জানতে পেরে ওই দলিলের সত্যতা যাচাইয়ের জন্য ওইসব দলিলের ফটোকপি নিয়ে সার্টিফাইড কপি তোলার জন্য নরসিংদীর সাব রেজিস্ট্রার অফিসের গেলে রেজিস্ট্রার অফিস ওই দলিলের বিষয়ে লিখিত ব্যাখা দেন। এতে বলা হয় ওই দলিলের দাতা ও গ্রহিতার সাথে নামজারিতে আবেদন করা দলিলের দাতা- গ্রহিতার মিল নেই। যা সর্ম্পূণ ভূয়া ও জাল।

এ ছাড়াও অভিযোগ রয়েছে, ওই দাগে ভুক্তভোগীদের নামে রেকর্ড হওয়া একই বি.আর.এস পর্চা অভিযুক্তদের নামে জাল বানিয়ে নামজারীতে আবেদনকারী ব্যক্তিরা প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়েছেন। ভুক্তভোগীরা জানান, ভূমিদস্যু স্বপন রায় ও শ্রাবন রায় তাদেরকে হয়রানী করার জন্য নরসিংদীর জেলা জজ আদালতে দখলবিহীন অন্য আরেকটি দলিলের বৈধতা চেয়ে হয়রানি করার উদ্দেশ্যে একটি দেওয়ানী মামলা করেন। যা এখনো আদালতে চলমান। এছাড়া ওই এজাহারের দলিলের বিবরণের সাথে নামজারির আবেদন করা দলিলের বিবরণেরও কোনো মিল নেই।

এ বিষয়ে কথা জানতে অভিযুক্তদের নামজারিতে ব্যবহৃত মোবাইল নাম্বারে একাধিকবার কল দিয়েও তাদের পাওয়া যায়নি।

জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।