● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

মাটিরাঙ্গায় আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি 

জাগো ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২২, ০৯:০৭ পিএম
কপি হয়েছে!

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আওয়ামী লীগ-বিএনপি পাল্টাপাল্টি কর্মসূচির ডাক দেওয়ায় সেখানে ১৪৪ ধারা জারি করেছে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন। 

রোববার ২০ নভেম্বর রাতে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ তৃলা দেব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল ২১ নভেম্বর সোমবার সকাল ৬ ঘটিকা হতে সন্ধ্যা ৬ ঘটিকা পর্যন্ত মাটিরাঙ্গা উপজেলার পৌরসভাস্থ মাটিরাঙ্গা বাজার ও তার আশেপাশের এলাকায় সকল প্রকার সভা সমাবেশ, মিছিল মিটিং লোক সমাগম এবং চার বা ততোধিক ব্যাক্তির একত্রে চলাচল ও আইনশৃঙ্খলা পরিপন্থী সকল অবৈধ কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে উল্লিখিত স্থান সমূহে ফৌজদারী কার্যবিধি ১৮৯৮ এর ১৪৪ ধারায় আদেশ জারী করা হয়। 

বিজ্ঞপ্তি তে আরো বলা হয়, যে কোন প্রকার রাজনৈতিক প্রচারণামূলক কর্মকাণ্ড গ্রহণ করা যাবে না। উক্ত আদেশ অমান্যকারীদে বিরুদ্ধে ফৌজদারি মামলাসহ আইন মোতাবেক শাস্তিমূলক ব্যাবস্থা গ্রহণ করা হবে। 

প্রসঙ্গত, আগামীকাল সোমবার বিএনপি কর্তৃক সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে পৌরসভার সামনের দিকে জন সমাবেশের ডাক দেয় আওয়ামী লীগ। 

এদিকে পৌরসভার ঠিক পেছনে মাটিরাঙ্গা পৌর বিএনপির কাউন্সিলের আয়োজন করে দলটি। 

একই দিনে কাছাকাছি স্থানে সমাবেশ কে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর প্রেক্ষিতে উপজেলা প্রশাসন ওই এলাকায় ১৪৪ ধারা জারি করে। 

মাটিরাঙ্গা  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ তৃলা দেব বলেন, একই স্থানে দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা ও জননিরাপত্তার স্বার্থে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। কেউ এ ধারা ভাঙ্গার চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।