● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

গলাচিপায় ফুটবল বিশ্বকাপের খেলা দেখাবে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক

জাগো ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২২, ০৪:৪৪ পিএম
কপি হয়েছে!

কাতার বিশ্বকাপ ২০২২ ফুটবল ঘিরে উন্মাদনা এখন বিশ্বজুড়ে। সেই উন্মাদনা হাওয়ার ঢেউ বইছে বাংলাদেশের ছোট্ট শহর গলাচিপায়। শহরের বিভিন্ন সড়ক ও স্থাপনায় উড়ছে প্রিয় দলের পতাকা। আনন্দ উল্লাসে মেতে উঠেছে শহরের ছোট বড় সকল শ্রেনীর মানুষ। এর ধারাবাহিকতায় ফুটবল বিশ্বকাপের সবকয়টি খেলা বড় জায়ান্ট এলইডি স্ক্রিনে মাসব্যাপী উপভোগ করার সুযোগ করে দিলো দেশের ইসলামী ব্যাংকের মধ্যে দ্বিতীয় বৃহৎ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। এরই মধ্যে শহরের পৌর মঞ্চে বসানো হয়েছে ১৬ ফুট দৈর্ঘ্য ও ৮ ফুট প্রস্থ বিশাল আকারের এলইডি স্ক্রিন।

রোববার (২০ নভেম্বর) সন্ধ্যায় আয়োজনের বিষয়ে খোঁজ খবর নিতে এসে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন গলাচিপা উপজেলা ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক শাখা ম্যানেজার মো. রাজিব আলী। তিনি বলেন, সারাদেশে কাতার ফুটবল বিশ্বকাপের যে উন্মাদনা সেটি সকলের মধ্যে ছড়িয়ে দিতে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক হেড অফিসের সহযোগিতায় ও ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গলাচিপা উপজেলা শাখার উদ্যােগে এই আয়োজন। উপকূলীয় শহর গলাচিপার সকল শ্রেণি পেশার মানুষকে এখানে এসে সুশৃঙ্খলভাবে বড় এলইডি স্ক্রিনে খেলা উপভোগ করতে আমরা স্বাগত জানাচ্ছি। সেই সাথে আপনাদের সহযোগিতায় ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এগিয়ে যাবে বলে আশা করছি।

তিনি আরো বলেন, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের যে উদ্যােগ রয়েছে তারই সুফল আজকের এই আয়োজন। আজকে ডিজিটাল বাংলাদেশের কারণেই বড় এলইডি স্ক্রিনে সবাই একসাথে ফুটবল বিশ্বকাপ খেলা উপভোগ করতে পারছে। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সামসুদ্দিন সানু ঢালী, শাখা সহকারী ম্যানেজার (অপারেশন) শেখ আরিফ হাসান। এছাড়াও মো. মিজান উদ্দিন, মো. কাউসার আহমেদ সহ ব্যাংকের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে বড় পর্দায় বিশ্বকাপ ফুটবলের সবগুলো খেলা দেখানোর খবরটি ছড়িয়ে পড়ায় উপজেলার অসংখ্য মানুষ খেলা উপভোগ করতে পৌর মঞ্চের সামনে ভিড় করে। এসময় সবার মাঝে আনন্দ, উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে। এছাড়া প্রতিদিন খেলা শুরুর পূর্বের পাঁচ মিনিট, বিরতির পাঁচ মিনিট ও খেলা শেষে পাঁচ মিনিট সরকারের বিভিন্ন উন্নয়নের ডকুমেন্টারি ভিডিও দেখানো হবে।