২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ফরিদপুরে ৩ মাদক ব্যবসায়ীকে  ৪৫০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২১ নভেম্বর ২০২২

ফরিদপুরে ৪৫০০ পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

সোমবার (২১ নভেম্বর)  ফরিদপুর জেলা শহরের রাজবাড়ী রাস্তার মোড়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ইউনিক সোহাগ নামের একটি পরিবহনে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ ওই ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। 

পুলিশ সুত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা হলেন ফরিদপুর জেলা সদরের বাখুন্ডা পশ্চিমপাড়া এলাকার মোশাররফ হোসেন মিয়ার ছেলে সাকির হোসেন ওরফে সোহেল (৩৬), কক্সবাজার জেলা সদরের কলাতলী এলাকার মোজাহার আহমেদের ছেলে মোজাফফর আহমদ (২৬) ও বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাকচিরা এলাকার শহিদুল ইসলামের ছেলে রানা আকন্দ (২৭)।

ফরিদপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন জানান, গ্রেফতারকৃতরা একটি শক্তিশালী মাদক সিন্ডিকেটের সদস্য। এরা দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় কক্সবাজার ও টেকনাফ থেকে ইয়াবা এনে ফরিদপুর এলাকায় ব্যবসা করে আসছে। বিকাশ ,নগদসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে  অর্থ লেনদেন এবং গাড়ির হেলপার হিসেবে ইয়াবা ও মাদক সিন্ডিকেটের এই সদস্যরা মাদক ব্যবসার নেটওয়ার্ক গড়ে তুলেছিল।  

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ফরিদপুরের কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই অভিযান অব্যাহত থাকবে। 

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ২১ নভেম্বর ২০২২

ফরিদপুরে ৩ মাদক ব্যবসায়ীকে  ৪৫০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার

লিংক কপি হয়েছে!