● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

নগরকান্দা উপজেলা ত্রি-বার্ষিক কাউন্সিল স্থগিত ঘোষণা

জাগো ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২২, ১০:১৯ পিএম
কপি হয়েছে!

ফরিদপুরের নগরকান্দা উপজেলা আওয়ামী লীগ ত্রি-বার্ষিক সম্মেলন ২৩ নভেম্বর বুধবার অনুষ্ঠিত হবে বলে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ব্যানার,ফেস্টুন, সহ রাস্তার মোড়ে, মোড়ে নির্মাণ করা হয়েছে দলী প্রতীক নৌকার তরন।আওয়ামী লীগ এর পক্ষ থেকে দাওয়াত নামা চিঠি’র কাজও সমাপ্ত করা হয়।জেলা পরিষদ হলরুমে আনুষ্ঠানিকতারও প্রস্তুতি শেষ পর্যায় শুধু তারিখে সম্মেলন সফল করার অপেক্ষা মাত্র।এরই মধ্যে উপজেলা আওয়ামী লীগ সম্মেলন স্থগিত করা হয়েছে। নতুন করে সম্মেলনের দিন ঘোষণা করবে জেলা আওয়ামী লীগ। ফরিদপুর ২ আসনের জাতীয় সংসদ উপনেতা প্রয়াত সাজেদা চৌধুরী এমপির স্বামী গোলাম আগবর এর মৃত্যু বার্ষিকী আগামী ২৩ নভেম্বর। যে কারনে স্থগিত করা হয়েছে উপজেলা আওয়ামী লীগ সম্মেলন। ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক শাহ্ মোঃ ইশতিয়াক আরিফ স্বাক্ষরিত ভাবে সম্মেলন সাময়িক ভাবে পরিবর্তন করা ও কেন্দ্রীয় কমিটির সাথে আলোচনা করে সম্মেলনের দিন নতুন ভাবে ঘোষণা করার প্রজাপন প্রকাশ করেন। উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া বলেন প্রযাত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্ঠ পুত্র শাহদাব আকবর লাবু চৌধুরী (এমপির) পিতা মরহুম গোলাম আকবর চৌধুরীর মৃত্যু বার্ষিকী ২৩ নভেম্বর (সম্মেলনের ধার্য দিন) তাই জেলা আওয়ামী লীগ বিষয়টি বিবেচনা করে উপজেলা আওয়ামী লীগ সম্মেলন স্থগিত করা হয় এবং নতুন করে সম্মেলনের দিন তারিখ ঘোষণা করবে।