● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ডিমলায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২২ এর সমাপনী

জাগো ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২২, ১০:৩৫ পিএম
কপি হয়েছে!

নীলফামারীর ডিমলা উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্তরে মেলার সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।

এবারের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে এবং বিজ্ঞান অলিম্পিয়াড কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বিজ্ঞান অলিম্পিয়াড জুনিয়র গ্রুপে কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী ১ম থেক ৫ম, সিনিয়র গ্রুপে ১ম ও ২য়, প্রকল্প উপস্থাপন জুনিয়র ৩ টি, সিনিয়র ৩ টি ও উপস্থিত বক্তৃতায় ৩ জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। এছাড়া সেরা ক্ষুদে বিজ্ঞানীদের সেরা উদ্ভাবনী বিষয় স্টল উপস্থাপন করার জন্য প্রতিষ্ঠানের হাতে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দরা।

এসময় মনজুরুল হক খানের সঞ্চালনায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হালিম, ডিমলা টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ আব্দুস সালামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে, বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীরা নতুন উদ্ভাবনী বিষয়ে স্টল প্রদর্শন করে। দুইদিন ব্যাপী প্রদর্শনী শেষে সেরা ক্ষুদে বিজ্ঞানীদের পুরস্কৃত করেন। আগামী দিনে এই ক্ষুদে শিক্ষার্থীরা তাদের জ্ঞান ও চিন্তা চেতনাকে কাজে লাগিয়ে নতুন কিছু আবিস্কার করতে পারবে বলে প্রত্যাশা করেন তিনি।