২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

প্রধানমন্ত্রীর আন্তরিকতায় পার্বত্যঞ্চলে শান্তি প্রতিষ্ঠত হয়েছেঃ গুইমারাতে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

জাগো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় বিভিন্ন সরকারী উন্নয়ন প্রকল্পের উদ্ভোধন, গরীব, দুস্হ মহিলা ও প্রান্তিক চাষীদের মাঝে সেলাই মেশিন, কৃষি যন্ত্রপাতি ও ছাগল বিতরণ এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত। 

মতবিনিময় অনুষ্ঠনে পাবর্ত্য মন্ত্রী বলেন বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী পাবর্ত্য  চুক্তির মাধ্যমে পাহাড়ের মানুষের ব্যাপক উন্নয়ন সাধন করেছে। পাহাড়ের সকল এলাকার ন্যায় গুইমারা  উপজেলার  উন্নয়নের জন্য যা যা করার দরকার তা করার অঙ্গীকার ব্যাক্ত করে বলেন  পার্বত্যবাসীর উন্নয়নে সরকার অনেক কিছু করছে এবং অনেক বড় বড় উন্নয়নমূলক প্রকল্প হাতে নেয়া হয়েছে।

মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টায় গুইমারা  উপজেলার হাফছড়ি ইউনিয়নে পশ্চিম বড়পিলাকে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পানি সরবরাহ উদ্ভোধন পরে গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামের উদ্ভোধন শেষে গুইমারা উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোতাছেম বিল্যাহর সভাপতিত্বে  সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেনের  সঞ্চালনায় এক মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

তিনি এসময় গুইমারাকে উপজেলায় রুপান্তরিত করায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

এসময় অতিথি হিসেব উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কংজরী চৌধুরী, গুইমারা  উপজেলা  চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমাসহ জনপ্রতিনিধি, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

ফটো কার্ড প্রিভিউ
মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২

প্রধানমন্ত্রীর আন্তরিকতায় পার্বত্যঞ্চলে শান্তি প্রতিষ্ঠত হয়েছেঃ গুইমারাতে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

লিংক কপি হয়েছে!