● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

গাইবান্ধায় রেঞ্জ ডিআইজি’র বার্ষিক পরিদর্শন ও বামনডাঙ্গা তদন্ত কেন্দ্রের শহীদ পুলিশদের স্মৃতিস্তম্ভে’র উদ্বোধন

জাগো ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২২, ১১:৪০ পিএম
কপি হয়েছে!

গাইবান্ধা জেলা পুলিশের বার্ষিক পরিদর্শন ও বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে শহীদ ৪ পুলিশ সদস্যদের স্মরণে স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি মোহা: আবদুল আলীম মাহমুদ বিপিএম।

আজ ২২ নভেম্বর মঙ্গলবার গাইবান্ধা জেলা পুলিশের রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন করেন রংপুর রেঞ্জ এর ডিআইজি মোহা: আবদুল আলীম মাহমুদ বিপিএম।

ডিআইজি’র গাইবান্ধা আগমনে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম পিপিএম। এরপর ডিআইজি পুলিশ লাইন্স মাঠে পুলিশ সদস্যদের নয়নাভিরাম প্যারেড পরিদর্শন করেন ও মঞ্চে দাঁড়িয়ে অভিবাদন গ্রহণ করেন। প্যারেড পরিদর্শনকালে তিনি গাইবান্ধা জেলা পুলিশ সদস্যদের প্যারেডে দক্ষতা মূল্যায়ন করেন এবং পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন। প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার আবু লাইছ মো: ইলিয়াস জিকু।

এরপর ডিআইজি রিজার্ভ অফিস, অস্ত্রাগার, ক্লোথিং স্টোর, ডিপার্টমেন্টাল স্টোর, রেশন স্টোর, মোটরযান শাখা, ব্যারাক, ফোর্সের মেস, পুলিশ হাসপাতাল এবং ইন সার্ভিস ট্রেনিং সেন্টার পরিদর্শন করেন। রেঞ্জ ডিআইজি এসব পরিদর্শনকালে সর্বস্তরের পুলিশ সদস্যদের সুবিধা/ অসুবিধার বিষয়ে পুলিশ সুপার গাইবান্ধা ও সংশ্লিষ্ট পুলিশ অফিসারগণকে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করেন।

এ সময় আরোও উপস্থিত ছিলেন জেলা পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: ইবনে মিজান, জেলা পুলিশ সহকারি পুলিশ সুপার উদয় কুমার সাহা। পরবর্তীতে ডিআইজি মোহা. আবদুল আলীম মাহমুদ, সুন্দরগঞ্জ থানার বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রে ০৪(চার) পুলিশ সদস্য হত্যার স্মৃতিস্তম্ভের ফলক উন্মোচন করেন। শেষে শহীদ পুলিশ সদস্যদের পরিবারের হাতে তিনি উপহার সামগ্রী তুলে দেন৷