ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের ফরিদপুর – বরিশাল মহাসড়কের তালমার মোড় নামক স্হানে পরিবহন বাস কাউন্টার ভাঙচুর লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে। ২৩ নভেম্বর বেলা আড়াইটার সময় উপজেলার তালমার মোড়ে বাস কাউন্টার ভাঙচুর ও টাকা লুট করে নিয়ে যাওয়া বিষয় কাউন্টার মালিক এডভোকেট জামাল হোসেন মিয়ার সমর্থক আবুল মেম্বার জানান ঘটনার সময় আমি অন্যত্র ছিলাম কাউন্টারে বসা ছিলো আমার নিয়োজিত লোক বাচ্চু,আমি এসে জানতে পারলাম মশাউজান গ্রামের ইউনুস ফকির ও তালমা ইউনিয়নের সালাম মেম্বার এর নেতৃত্বে মশাউজান গ্রামের ফরহাদ ফকির,নজি ফকির,রেজাউল ফকির,ওহাব ফকির,সুমন ফকির,লিখন মীর,রাজুখান,জাহাঙ্গী হোসেন ঝাউডাঙ্গী গ্রামের হারুন,আরিফ, শাকপালদিয়া গ্রামের মিলন সহ প্রায় দেড় শতাধিক লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে কাউন্টার ভাঙচুর করে এবং কাউন্টারের ক্যাশবাক্স থেকে ৬৫ হাজার টাকা হাতিয়ে নেয়।এছাড়া বঙ্গবন্ধুর ছবি ও জামাল মিয়ার ছবি ভাঙচুর করে। কাউন্টার ভাঙচুর করার বিষয় আমাদের লোকজন খবর পেয়ে তাদে প্রতিহত করতে এগিয়ে আসে এবং তাদের ধাওয়া দেয়। আবুল মেম্বার আরও জানান যে আজ গোলাম আকবর চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে তালমা কাঠ পট্রিতে মিলাদ মাহফিল চলছিল সেখান মিলাদ শেষে খিচুড়ি খেয়ে সেখান থেকে লোকজন ছুটে এসে অতর্কৃত হামলা চালিয়ে কাউন্টার ভাঙচুর করে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনা স্থল গিয়ে পরিস্থিতি শান্ত করে। ঘটনা স্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।বর্তমাণে এলাকা শান্ত রয়েছে। সালাম মেম্বার ও ইউনুস ফকির এদের কে ঘটনা স্থলে না পাওয়ায় ও তাদের ফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য জানা যায়নি। তালমা ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া বলেন আওয়ামীলীগের একটি মহল তালমার মোড়ে অস্থিতিশীল করতে ও প্রভাব খাটাতে পরিকল্পনা করে আজকে এই তান্ডব চালাচ্ছে, যারা এই তান্ডব চালিয়েছে তাদের স্বপ্ন কোনদিনই সফল হবেনা জনগণ সফল হতে দিবেনা।
নগরকান্দায় তালমার মোড়ে বাস কাউন্টার ভাঙচুর, আওয়ামী লীগ দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া
