● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ফরিদপুরে এক গৃহবধূ ১৫ দিন ধরে নিখোঁজ

জাগো ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২২, ০৯:৫১ পিএম
কপি হয়েছে!

ফরিদপুরে বোয়ালমারীতে নাজমা আক্তার (৪০) নামে এক গৃহবধূ ১৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন।
বুধবার (২৩ নভেম্বর) সকালে ফরিদপুর প্রেসক্লাবে এসে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন ওই গৃহবধূর স্বামী আব্দুল লতিফ মোল্লা ।

 জানা যায়, তিনি বোয়ালমারী উপজেলার চিতার বাজার এলাকার আব্দুল লতিফ মোল্লার স্ত্রী।

লতিফ মোল্লা জানান, গত ৮ নভেম্বর ফরিদপুর পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ভেতর থেকে  নাজমাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে এলাকায় তিনি মাইকিংও করেছেন।

নিখোঁজের ১৫ দিন পার হয়ে গেলেও তাকে আর খুঁজে না পাওয়ায় আতঙ্কে রয়েছেন তিনি। 

তিনি আরও জানান, নিখোঁজ হওয়ার ঘটনায় ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে নিখোঁজ হওয়ার ঘটনায় একটি জিডি করেছে। ওই নারীর সন্ধান পাবার জন্য কাজ করছে পুলিশ।