● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

দুর্গাপুরে ব্রাজিল সমর্থকদের শোভাযাত্রা

জাগো ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২২, ০৯:১৪ পিএম
কপি হয়েছে!

কাতার বিশ্বকাপ ফুটবলের উম্মদনা ছড়িয়ে পড়েছে সারা দেশে। বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচ আজ। তাই বাঁধ ভাঙা উচ্ছ্বাসে নেত্রকোণার দুর্গাপুরে শোভাযাত্রা বের করেছে ব্রাজিলের ভক্ত ও সমর্থকরা। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেলে এম.কে.সি.এম স্কুল খেলার মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার মাঠে এসে শেষ হয়।

ব্রাজিলের সমর্থকদের ব্যানারে,ডাক ঢোল বাজিয়ে,গায়ে জার্সি, হাতে পতাকা এবং প্রত্যেকের মুখে হলুদ ও সবুজ রংয়ের পতাকা ও ব্রাজিল সমর্থকের কন্ঠে বেঁজে উঠে প্রিয় দলের বিজয়ের আশা-আকাঙ্খার শ্লোগান। এক কথায় শোভা যাত্রা হয়ে উঠে ব্রাজিল সমর্থকদের মিলনমেলায়। এছাড়াও এ শোভাযাত্রাকে উৎসাহিত করতে রাস্তার পাশে থাকা ব্রাজিল সমর্থকরা হাত তালি দিয়ে অভিবাদন জানান।

ব্রাজিল সমর্থক তন্ময় ইসলাম রনি বলেন, ফুটবল বিশ্বকাপ এলেই আমরা সবাই উজ্জীবিত হই। আমরা সবাই প্রত্যাশা করছি এবারের বিশ্বকাপও ব্রাজিল জিতবে।

ব্রাজিল সমর্থক রিফাত আহমেদ রাসেল,শিমুল,নিলয় আহমেদ,রমজান আহমেদ সহ অনেকে বলেন, আমরা বাংলাদেশের নাগরিক, আর তাই এ দেশকেই বেশি ভালোবাসি। তবে ফুটবল বিশ্বকাপ এলে ব্রাজিল টিমকে সমর্থন করি আর তাই বিশ্বকাপে প্রিয় ব্রাজিল দলের জয় প্রত্যাশা করে তাদের স্বাগত জানিয়ে আজকের এই আয়োজন।