● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ফরিদপুরে বিএনপি মিডিয়া সেলের উদ্যোগে আলোচনা সভা

জাগো ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২২, ০৫:৩৭ পিএম
কপি হয়েছে!

জনগণের ভোটের অধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠার চিন্তায় বিএনপি জাতীয় নির্বাচনে বিজয়ী অথবা বিজীত সকল রাজনৈতিক শক্তিসহ পেশাজীবিদের নিয়ে জাতীয় সরকার এবং দ্বিকক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ গঠন করতে চায়।
শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত  ফরিদপুর প্রেসক্লাবের মিলনায়তনে বিএনপির মিডিয়া সেলের উদ্যোগে “জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গঠনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরবর্তীতে জাতীয় সরকার ও দ্বিকক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ অপরিহার্য” শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা একথা বলেন। 
সভায় স্বাগত বক্তব্য দেন সভার সভাপতি বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএনপি মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। সভা সঞ্চালনা করেন মিডিয়া সেলের সদস্য শাম্মী আক্তার।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, মহিলা দলের যুগ্ন সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসা প্রমুখ।
বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলার বিভিন্ন পেশার প্রতিনিধিত্বকারী বিশিষ্টজনেরা মতবিনিময় সভায় অংশ নেন। বক্তাগণ ভোটের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় পরবর্তী সরকারের করণীয় সম্পর্কে মতামত তুলে ধরেন।