ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্কারদিয়া ইউনিয়নের বাগুটিয়া গ্রামের কালী মন্দির মাঠে কালী পূজা উপলক্ষে তিনদিন ব্যাপী কবি গান ও গাজী গানের পালা গেয়ে শেষ হলো পূজার অনুষ্ঠান।
বাগুটিয়া কালী মন্দির কমিটির উদ্যগে শুক্র, শনি ও রবিবার রাতে গাজী গানের মধ্যে দিয়ে শেষ হয়। বিভিন্ন এলাকা থেকে হাজারো স্রোতা গান শুনতে উপস্থিত ছিলেন। গানের শিল্পীরা গাজী কালুর জীবনী বিষয় গানে গানে শ্রোতাদের মুগ্ধ করেন। স্থানীয় ইলিয়াস মেম্বার, আবজাল মাতুব্বর, কুদ্দুস মাতুব্বর, তোফায়েল মাতুব্বর, আবু কালাম মাতুব্বর, মেহেদী, হরেন্দ্র নাথ মন্ডল, বিপুল বিশ্বাস প্রমুখ অনুষ্ঠানের সহযোগী হিসাবে কাজ করেন।
