২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

সাফল্য ধরে রেখেছে আছিম তা’লীমুল মিল্লাত দাখিল মাদরাসা

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৮ নভেম্বর ২০২২

শতভাগ পাসে দাখিল পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে ময়মনসিংহের ফুলবাড়িয়ার আছিম তা’লীমুল মিল্লাত দাখিল মাদরাসা।
এ বছর এই মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় ৩২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে সবাই কৃতকার্য হয়েছে। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ছয়জন, এ গ্রেড এবং এ- পেয়েছে ২৪ জন শিক্ষার্থী।
মাদরাসার সুপার মাওলানা আব্দুল হক বলেন, ক্লাসে ছাত্রদের পড়া আদায় করা, দুর্বল ছাত্রদের জন্য আলাদাভাবে পরিচর্যার ব্যবস্থা করা হয় আমাদের মাদরাসায়। একইসঙ্গে নিয়মিত অভিভাবকদের সাথে ছাত্রছাত্রীদের লেখাপড়ার ব্যাপারে আলোচনা করা হয়। ফলে শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস বাড়ে এবং পরীক্ষায় ভালো ফল করতে সক্ষম হয়। এ সাফল্যের পেছনে শিক্ষক-শিক্ষিকা, ম্যানেজিং কমিটি এবং অভিভাবকসহ সবারই অবদান রয়েছে। আমরা সবার প্রতি কৃতজ্ঞ।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ২৮ নভেম্বর ২০২২

সাফল্য ধরে রেখেছে আছিম তা’লীমুল মিল্লাত দাখিল মাদরাসা

লিংক কপি হয়েছে!