● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ঠাকুরগাঁওয়ে ১ নং রুহিয়া ইউনিয়ন যুব লীগের সম্মেলন অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২২, ০৫:৫০ পিএম
কপি হয়েছে!

ঠাকুরগাঁও সদর উপজেলার ১ নং রুহিয়া ইউনিয়ন আওয়ামী যুব লীগের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ নভেম্বর) বিকাল ৩ ঘটিকায় রুহিয়া ডাকবাংলো প্রাঙ্গণে ১ নং রুহিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি বদরুদ্দোজা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুব লীগের ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি আব্দুল মজিদ আপেল।
সাধারণ সম্পাদক সোহাগ আহমেদের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী যুব লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সরকার, সন্মেলন উদ্বোধন করেন ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী যুব লীগের সভাপতি ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রুহিয়া থানা আওয়ামী লীগের সভাপতি পার্থ সারথি সেন, জেলা আওয়ামী যুব লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য দেবাশীষ দত্ত সমীর, রুহিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু, ১ নং রুহিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ১ নং রুহিয়া ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু, ২১ নং ঢোলারহাট ইউপি চেয়ারম্যান অখিল চন্দ্র রায়, ১ নং রুহিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলাল রব্বানী, ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর ইসলাম নুরু প্রমুখ।

এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা, উপজেলা এবং রুহিয়া থানার আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

দ্বিতীয় অধিবেশনে আগামী তিন বছরের জন্য কমিটির সভাপতি হাসিনুর ইসলাম সাধারণ সম্পাদক সবুজ মাহমুদ নির্বাচিত করে আংশিক কমিটি ঘোষনা করেন।